দরবারে আউলিয়া মহান সুরেশ্বর দরবার শরীফ
মাহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । অগণিত হামদ এবং শোকরানা সেজদা পেশ করছি আল্লাহ্ রাব্বোল এজ্জতের বারেগাহে, অগণিত ছালাত ও ছালামের নযরানা নিবেদন করছি ছরওয়ারে দো’আলম নবীয়ে দোজাহাঁ হযরত মোহাম্মাদুর রাছুলোল্লাহ্ ছাল্লালাহু আলাইহে ওয়া ছাল্লামের নূরোন আলা-নূর কদমপাকে, অসংখ্য দরূদ, ফাতেহা ও এখলাছ এর নযরানা নিবেদন করছি হযরত শাহানশাহে ত্বরিকৎ কোতবোল এরশাদ ছোলতানোল আউলিয়া মাওহেদীন ওয়াল কামেলীন ও আশেকীন হযরত মাওলানা শাহ্ সূফী আহম্মদ আলী জানশরীফ শাহ্ বাবা সুরেশ্বরী (রঃ) এর খেদমতে। আমাদের ক্বেবলায়ে দিল, ক্বাবায়ে জান, মোর্শেদে বরহক্ মাওলানা শাহ্ সূফী বাবা জালাল নূরী ক্বেবলায়ে ক্বাবা (রঃ) এর নূরী পাক চরণে অগণিত ছালাম, দরূদ ও ফাতেহার নযরানার সাথে ভক্তি নিবেদন করছি তাঁর অফুরন্ত এনায়েতের জন্য।

শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল্ সুরেশ্বরী
(শাহ্ নূরী আলম শাহ্)
মোন্তাজীমে গদীনশীন
মহান সুরেশ্বর দরবার শরীফ, নড়িয়া, শরীয়তপুর।
সভাপতি
আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ।

সুরেশ্বরী নূরী জালালিয়া আস্তানা শরীফ
মহান সুরেশ্বর দরবার শরীফ, নড়িয়া, শরীয়তপুর।

বাগে সুরেশ্বরী
কুচিয়ামারা, আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ, ঢাকা।
মাসিক মাহফিল প্রতি ইংরেজি মাসের ৯ তারিখ । (মার্চ ও জুন মাস ব্যতিত)

খানকায়ে সুরেশ্বরীয়া
খাজা সুপার মার্কেট, চকবাজার, ঢাকা।
সাপ্তাহিক মাহফিলঃ প্রতি বৃহঃস্পতিবার ।
সুরেশ্বরী কিবলা কা’বার সংক্ষিপ্ত জীবনী
হযরত গাউছেআজম শাহানশাহে বাগদাদী (রহঃ) ও হযরত খাজায়ে খাজেগা শাহানশাহে চিশ্তী আজমেরী (রহঃ) রূহানীয়াত কর্তৃক প্রজ্জ্বলিত অনির্বাণ প্রদীপ ও হযরত এবনে আরাবী প্রকাশিত তৌহীদের জ্ঞানধারা হযরত জালাল উদ্দিন রুমী (রহঃ) হযরত ফরিদউদ্দিন আত্তার (রহঃ) এবং হযরত বু-আলী শাহ্ কলন্দর (রহঃ) ও হযরত শামছে তাবরেজের রূহানী- বাঁশরী এবং ইসলামী তাছউফ সাগরের মহামূল্য রত্নরাজী আহরণকারী ডুবুরী হযরত খিজির (আঃ)-এর ছিনার ইলমে লাদুনী লাভকারী আউলীয়া কুল-গৌরব রবি হযরত মাওলানা শাহ্ আহমদ আলী ওরফে হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী কিবলা কা’বা কুদ্দুছুছ র্ছিরাহু হযরত শাহ সূফী মেহেরউল্লাহ্ (রহঃ) এর ঔরসে বাংলা ১২৬৩ সনে ২রা অগ্রহায়ণ ভূমিষ্ঠ হয়ে ধরাকে ধন্য ও সুরেশ্বরকে তীর্থভূমিতে এবং সুরেশ্বরের মাটিকে খোদা প্রেমিকগণের চোখের সুরমাতে পরিণত করেছেন। এ সুরেশ্বর গ্রাম আধ্যাত্বিক রাজ্যেও কুতুবুল এরশাদ হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী কিবলা কা’বা (রহঃ) আগমনে জগতে প্রসিদ্ধ হয়ে আছে। সুলতানূল আউলীয়া, কুতুবুল এরশাদ হযরত শাহ সূফী মাওলানা আহমদ আলী ওরফে হযরত মাওলানা জানশরীফ শাহ্ সুরেশ্বরী নূরোল্লাহে (রহঃ) সর্বত্র আপামর জনসাধারণের নিকট হযরত সুরেশ্বরী নামেই সুপরিচিত ও প্রখ্যাত হয়ে আছেন।
বেলায়েত গগণের মধ্যাহ্ন সূর্য হযরত সুরেশ্বরী কিবলা কা’বা (রহঃ) পিতা হযরত শাহ্ সূফী মেহেরউল্লাহ্ শরীফ (রহঃ) দেশ-দেশান্তরে সূফী সাহেব নামে প্রখ্যাত ছিলেন। কঠোর রেয়াজতকারী সাধক হযরত সূফী সাহেব সর্বত্র আবালবৃদ্ধ বণিতার নিকট অত্যন্ত শ্রদ্ধাবান ব্যক্তি ছিলেন এবং এখনও মানুষ তাঁকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে। কথিত আছে, সূফী সাহেবের গাভী অপরের ক্ষেতের গাস বা ফসলাদি ভক্ষণ করলে, তিনি তিন দিন যাবত ঐ গাভীর দুগ্ধ পান করতেন না এবং পরিবারের কাউকেও তা পান করতে দিতেন না। গাভীর দুগ্ধ দোহন করে যার ক্ষেতের ঘাস বা ফসল খেয়েছে তার বাড়ীতে পাঠিয়ে দিতেন। তিনি অত্যন্ত সাধারণ আহার করতেন, সারা জীবন তিনি এক প্রকার ব্যঞ্জন দ্বারা আহার করেছেন! এ সূফী সাধক ১১০ মতান্তরে ১২০ বৎসর বয়সে এন্তেকাল করেন।
জনাব কাজী শুকুর সাহেবের কন্যা হযরত সুরেশ্বরী কিবলা কা’বার আম্মা সাহেবা অতিশয় ধর্মপরায়ণা ও আদর্শস্থানীয়া নারী-কুল গৌরব ছিলেন। যে মহিয়ষী নারী বেলায়েত গগণের পূর্ণ চন্দ্র; মারেফত রাজ্যের কুতুবুল এরশাদ নূরে এলাহীর চিরোজ্জ্বল প্রদীপকে গর্ভেধারণ করেছেন, তাঁর আম্মা সাহেবা অভূতপূর্ব স্বপ্ন দর্শন করতেন। একবার হযরত মাওলায়ে দো’আলম নবী সম্রাট বিশ্বনবী হযরত রাসূলে করীম (সাঃ) স্বপ্নে তাঁকে দর্শন দান করে তাঁর গর্ভস্থ সন্তানের “কুতুবুল এরশাদ” হওয়ার সুসংবাদ প্রদানে তাঁকে দোজাহানের সৌভাগ্যরাণী করেছিলেন। হযরত সুরেশ্বরীর আম্মা সাহেবা বলেছেন- স্বপ্নে আমি প্রায়ই অলী-আল্লাগণকে আমার গর্ভস্থ সন্তান সম্পর্কে খোশ-খবরী প্রদান করতে দেখতাম ও শুনতাম। আকাশের পূর্ণ চন্দ্র আমার গর্ভে উদয় হতে দেখতাম। তিনি আরো বলতেন আমি স্বপ্নে বড় বড় আউলীয়া কেরামগণকে দর্শন করতাম।
আধ্যাত্বিক জগতের কুতুবুল এরশাদের সুউচ্চ মহানতম আসনে সমাসীন, বেলায়েত গগণের সূর্য মাহবুবে ছোবহানী, সুলতানে আউলীয়া হযরত শাহ সূফী ফতেহ্ আলী ওয়াইসী (রহঃ) তৎকালে রূহনী বা আধ্যাত্মিক আলো বিতরণ দ্বারা মূর্দাদেল জেন্দা ও খোদার সাথে মানবাত্মার সম্পর্ক স্থাপন করে দিচ্ছিলেন। তৎকালে এ অলী-আল্লাহর প্রসংসার কাহিনী সর্বত্র ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছিল। হযরত সূফী সাহেব কিবলার আধ্যাত্বিক শক্তি ও কেরামতের কথা শুনে হযরত সুরেশ্বরীর (রহঃ) অন্তর তাঁর প্রতি ভক্তি, বিশ্বাস ও প্রেমনুরাগে আকৃষ্ট হয়ে পড়ে। এ আকর্ষণ এত তীব্র হয়ে ওঠে যে- হযরত সুরেশ্বরী অত্যন্ত ব্যাকুল হৃদয়ে কলিকাতার মেহেন্দীবাগে হযরত সূফী সহেব কিবলা কা’বার খেদমত শরীফে উপিস্থিত হয়ে জীবনের সব কিছু তাঁর কদম মোবারকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে ভক্তি ও বিনয়ের বাস্তব মূর্তিরূপে দন্ডায়মান হয়ে হৃদয় বিগলিত অশ্রুধারায় বুক ভাসাতে লাগলেন। হযরত সূফী সাহেব কিবলা কা’বা কিছুক্ষণ তাঁর দিকে দৃষ্টিপাত করে অন্তর দৃষ্টি দিয়ে তাঁর সারা জীবনের পাতা বা লাওহে মাহফুজের লেখনী পাঠ করে তাঁর নিকটে বসতে নির্দেশ দিলেন। অতঃপর সূফী সাহেব কিবলা তাঁকে স্বীয় মুরীদরূপে গ্রহণ করে অত্যন্ত আগ্রহের সাথে তাঁর আকাংখিত ও যোগ্য পাত্রকে ফায়েজ প্রদান করলেন। মোর্শেদের প্রথম দিদার বা দর্শনেই হযরত সুরেশ্বরী (রহঃ)-র জীবনের গতিধারা সম্পূর্ণভাবে বদলিয়ে গেল।
মুর্শিদ কিবলার খেদমতে উপস্থিত থেকে কল্পনাতীতভাবে হযরত সুরেশ্বরী তাঁর মুর্শিদ কিবলার সীমাহীন মারেফতের ভান্ডার আত্মস্থ করে নিচ্ছিলেন। “আউলীয়াকেরামের খেদমতে একটি মূহুর্ত ঈমানের সাথে অতিবাহিত করলে এক শত বৎসরের বেরিয়া এবাদত হতেও উত্তম ফল লাভ হয়” মাওলানা জালাল উদ্দিন রুমী (রহঃ)-র বাণীর পরিপূর্ণ বাস্তবরূপ হযরত সুরেশ্বরী তাঁর পীর সাহেবের খেদমত শরীফে থেকে অর্জন করেছিলেন। ছাত্র জীবনেই তাঁর পীর সাহেবের কৃপায় “লাদুনী ইলমের” দরওয়াজা তাঁর জন্য উম্মুক্ত হয়ে গিয়েছিল। তিনি তাঁর পীর সাহেব কিবলার প্রতি ভক্তি, খেদমত ও মহব্বত দ্বারা করুণা প্রাপ্ত হয়ে অতিশয় দ্রুত মারেফত জগতের উচ্চ স্তরের মঞ্জেল ও মর্তবাসমূহ অতিক্রম করে গাউছিয়াত ও কুতুবিয়াতে এরশাদ মোকামের অধিকারী হয়েছিলেন।

কালামে সুরেশ্বরী
হযরত সুরেশ্বরী ক্বিবলা কা’বা ছিলেন অত্যন্ত বুৎপত্তিময় কবি ও লেখক। তাঁহার রচিত বাংলা ও উর্দু কিতাবগুলি মারেফত রাজ্যের এক বিশাল ভান্ডার। গ্রন্থসমূহ রচনায় জলের মত তিনি ব্যবহার করিয়াছেন আরবী-ফার্সী-উর্দু এবং বাংলা ভাষাকে। বাংলায় রচিত কিতাবসমূহে যেমন মরমী মুর্শীদী কাব্যের সহজ ও সরলতম বুলি অর্নগল বলিয়া গিয়াছেন তেমনি উর্দু ভাষায়ও সুকঠিন বিষয়াদিকে বয়ান করিয়াছেন সাবলীল গতিতে।

সুফী ফতেহ আলী ওয়াইছি (রহঃ) পাকের ওয়েবসাইট দেখতে ভিজিট করুনঃ
আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ FB
সুরেশ্বর দরগাহ শরীফ FB
দরবার অফিসিয়াল ইউটিউব চ্যানেল
আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ ওয়েবসাইট
বাৎসরিক উরস শরীফ
বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর প্রতিষ্ঠিত
দরবেশী সম্মেলন
১৮, ১৯ ও ২০ জৈষ্ঠ্য
বাবা শাহ্ নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর
পবিত্র ওফাৎ দিবস
উপলক্ষে উরসঃ ৪ঠা ও ৫ই ভাদ্র
বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর
পবিত্র আবির্ভাব দিবস
উপলক্ষে উরসঃ ৭ ও ৮ই কার্তিক
বাবা সুরেশ্বরী ক্বেবলা কা’বা (রঃ) এর
মহা পবিত্র আবির্ভাব ও ওফাৎ দিবস
উপলক্ষে উরসঃ ১ লা, ২রা ও ৩রা অগ্রহায়ণ
বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর
পবিত্র ওফাৎ দিবস
উপলক্ষে উরসঃ ২৪ ও ২৫ ও শে ফাল্গুন
পবিত্র নিশান মোবারক
উত্তোলন
৫ই মাঘ
বাবা সুরেশ্বরী ক্বেবলা কা’বা (রঃ) এর প্রতিষ্ঠিত
বাৎসরিক উরস শরীফ
উপলক্ষে উরসঃ ১৮, ১৯ ও ২০ শে মাঘ
মাসিক মাহফিল
প্রতি ইংরেজি মাসের ৯ তারিখ “বাগে সুরেশ্বরী”তে (মার্চ ও জুন মাস ব্যতিত)
সাপ্তাহিক মাহফিল
চকবাজার “খানকায়ে সুরেশ্বরীয়া” আস্তানা শরীফে প্রতি বৃহস্পতিবার
দরবারের গুরুত্বপূর্ণ ভিডিও
বাবা সুরেশ্বরী (রহঃ) এর পবিত্র মাজার শরীফ।
জেয়ারতে দরগাহ্ হযরত ফতেহ আলী ওয়াইসী
তেলাওয়াতে নুরেহক্ক গঞ্জেনূর
বাবা সুরেশ্বরীর জীবন কথা ১ম অংশ
বাবা সুরেশ্বরীর জীবন কথা ২য় অংশ
বাবা জালাল নূরী (রহঃ) এর নসিয়ত
বাবা জালাল নূরী (রহঃ) এর জীবন কথা
বাবাজানের কন্ঠে মিলাদ শরীফ
কোরান হাদিসের আলোকে গান-বাজনা, জিকির, পীর-মুরিদী, মাজার এ মানত, তাজিমী সিজদাহ, মিলাদ-ক্বিয়াম
সফরে তরিকৎ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত
দরবারে আউলিয়া ভিডিও
তেলাওয়াতে গঞ্জেনূর ভিডিও
পরবর্তি উরসের চিঠি
সূফী, ত্বরিকৎ ও মাযারের উপর হামলা

বাগে সুরেশ্বরীতে মাসিক মাহফিল
সুরেশ্বরে উরস মোবারক
মোজাদ্দেদ আলফেসানী (রহঃ) এর দরবার শরীফের খলিফার সাথে মোর্শেদ ক্বেবলার সাক্ষাৎ
সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জাতীয় কাউন্সিলে মোর্শেদ ক্বেবলা
রাসুলেনোমা শাহ্ সূফী ফতেহ্ আলী ওয়াইসী (রহঃ) পবিত্র জীবনী মোবারক
ত্বরিকতপন্থিদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মোর্শেদ ক্বেবলা
কোরয়ান হাদিসের কথা
Mass Gathering for Palestine


